ভারতের ভ্যাকসিন আনতে আগ্রহী পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

‘ভারতে করোনার ভ্যাকসিন তৈরির সম্ভাবনা রয়েছে। করোনার সেই ভ্যাকসিন আমরা কীভাবে পাব এ বিষেয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলাপ-আলোচনা হবে’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবের ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।

পররাষত্রমন্ত্রী বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ। তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমাদের স্বাধীনতার জন্য তারাও রক্ত দিয়েছে। খুবই খুশির খবর যে ভারতের পররাষ্ট্র সচিব আমাদের দেশে সফরে এসেছেন। তাঁর সঙ্গে অনেক বিষয় নিয়েই আলাপ-আলোচনা হবে।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন এবং ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর