নেইমারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিষেধাজ্ঞার শঙ্কা !

উয়েফার নিয়মে বলা আছে, কেউ জার্সি বদল করলে তাকে এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে। সেলফ আইসোলেশনে থাকতে হবে ১২ দিন। উয়েফার এই আইন মানা হলে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিষিদ্ধ থাকতে হবে নেইমারকে।

করোনাভাইরাস ফুটবলে যেসব নিয়মে পরিবর্তন এসেছে তার মধ্যে একটি এই জার্সি বদলে নিষেধাজ্ঞা। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সম্প্রীতির নমুনা হিসেবে যুগ যুগ ধরে জার্সি বদলের রেওয়াজ ছিল। কিন্তু এই রেওয়াজ চালু থাকলেও করোনাকালে এটা পুরুপুরি নিষিদ্ধ। জীবাণু সংক্রমিত হতে পারে খেলোয়াড়দের মধ্যে এই ভয়ে জার্সি বদলে নিষেধজ্ঞা জারি করেছে উয়েফা। নেইমার কাল সেটাই করে ফেলেছেন।

ম্যাচের শেষ বাঁশি বজতেই নেইমার মাঠে মাথা রেখে আধশোয়ার মতো হয়ে হাত দুটি ওপরে প্রার্থনারত অবস্থায় কাঁদছিলেন ব্রজিলিয়ান সুপারস্টার। বুঝাই যাচ্ছিল পিএসজিকে ফাইনালে তুলে নেইমার আবেগে ভেসে যাচ্ছেন! আবেগবশতই হয়তো এই ভুলটা করে বসলেন! লাইপজিগের ডিফেন্ডার মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদল করেছেন নেইমার। উয়েফার নতুন নিয়মে করোনাকালে এই ভুলের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিষিদ্ধ থাকতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

তেমনটা হলে চ্যাম্পিয়ন্স লিগে আরেকটা বিষাদময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে নেইমারের। ২০১৭ সালে বর্সেলোনা থেকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চ্যালেঞ্জ নিয়েই পিএসজিতে আসেন।

বার্সেলোনাতেও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার থাকা কালীন। অবশ্য সেটা নেইমারের ভূমিকা যতোটা ছিল তার চেয়ে বেশি লিওনেল মেসির ভূমিকা।

পিএসজির হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন, মূলত এমন লক্ষ্য নিয়েই পিএসজিতে এসেছিলেন নেইমার। বার্সেলোনায় মেসি ও রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো যেমনটা করে দেখিয়েছেন। নেইমার এই লক্ষ্যে পিএসজিতে গিয়ে গত দুই মৌসুম পুরো ব্যর্থ হন। গুরুত্বপূর্ণ সময়ে দুবারই পায়ের একই জায়গায় বড় চোট পেয়ে ছিটকে পড়েছিলেন নেইমার। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের বেশিদূর এগুতে পারেনি। এবার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের চোট সমস্যা নেই, খেলছেনও দুর্দান্ত। বলতে হবে নেইমারের কাঁধে চড়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট পেয়েছে পিএসজি।

কোয়ার্টার ফাইনালে ও কাল সেমিফাইনালে অসাধারণ ফুটবল খেলেছেন নেইমার। নেইমারের স্বপ্ন পূরণ হবে আর মাত্র একটা ম্যাচ অর্থাৎ ফাইনালটা টপকাতে পারলেই। এখন উয়েফার সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত নেইমারের ফাইনাল খেলা নিয়েই শঙ্কা! দেখা যাক, শেষ পর্যন্ত উয়েফা কী সিদ্ধান্ত নেয়।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর