করোনা পরীক্ষার ফি কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগের ২০০ টাকা থেকে ১০০ টাকা কমিয়ে এখন ১০০ টাকা করা হয়েছে টেস্ট ফি। আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করতে হলে ৫০০ টাকার স্থলে ৩০০ টাকা ফি দিতে হবে।
আজু (বুধবার) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
সরকার বিনামূল্যে করোনা পরীক্ষার সুযোগ দেয়ায় উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ করোনা পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করেন-এমন দাবি করে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের গত ১৫ জুনের এক স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে আরটি-পিসিআর পরীক্ষার জন্য ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়।
বার্তাবাজার/এসজে