দেশে গত এক সপ্তাহে ২০ ডেঙ্গু রোগী শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। রাজধানীতে গত এক সপ্তাহে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ২০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মাঝে বর্তমানে ১৩ জন হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন রয়েছেন।

গত এক সপ্তাহে (গত ১২ আগস্ট থেকে মঙ্গলবার ১৮ আগস্ট পর্যন্ত) প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫ জন, ১ জন, ৫ জন, ১ জন, ৪ জন, ২ জন ও ২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে বেশিরভাগেই আক্রান্ত বিজিবি সদস্যরা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জনের মাঝে ১১জনই বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন। বাকী দু’জনের একজন সম্মিলিত সামরিক হাসপাতাল ও অপরজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ডেঙ্গুবাহী এডিস মশার প্রকোপ যেন বাড়তে না পারে সে লক্ষ্যে বিগত যে কোন সময়ের তুলনায় স্বাস্থ্য অধিদফতর ও দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা পরিকল্পিতভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু তারা বেশ কিছুদিন লক্ষ্য করেছেন ডেঙ্গু আক্রান্তদের প্রায় সকলেই বিজিবি হাসপাতালে ভর্তি।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত চলতি বছর সর্বমোট ৩৯৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ জন, এপ্রিল ২৫ জন, মে মাসে ১০ জন, জুনে ২০ জন, জুলাইয়ে ২৩ জন ও ১৮ আগষ্ট পর্যন্ত ৪৪ জন ভর্তি হন। তবে, হাসপাতালেও ভর্তি রোগীদের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৯ জন রোগী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর