কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

টাকার হিসাব না মেলায় পদত্যাগ করেছেন কানাডার অর্থমন্ত্রী বিল মর্নো। এর ২৪ ঘন্টার মাঝেই দেশটির মন্ত্রীসভায় প্রথম নারী অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। মঙ্গলবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে এই নিয়োগ দিয়েছেন।

এর আগে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও আন্তঃসরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন তিনি। এখন থেকে অর্থমন্ত্রীর পাশাপাশি তিনি উপ-প্রধানমন্ত্রীর পদেও থাকবেন।

এর আগে, গত সোমবার পদত্যাগ করেন বিল মর্নো। উই চ্যারিটি কেলেঙ্কারির জন্য বেশ কিছুদিন ধরেই চাপে ছিলেন তিনি। সম্প্রতি দাতব্য সংস্থা উই চ্যারিটির কাজ দেখতে বিদেশ সফরে যে ব্যয় হয়েছিল মর্নো তা পরিশোধ করেননি বলে অভিযোগ ওঠে। সোমবার এ নেতা জানান, তিনি অনুধাবন করতে পেরেছেন ভ্রমণের ৪১ হাজার ডলার পরিশোধ করা হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর