ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া গ্রাম নিবাসী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হক মোল্যা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার যোহরের নামাজ শেষে কুচিয়াগ্রাম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে কুচিয়াগ্রাম সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
প্রবীণ এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
বার্তাবাজার/এমকে