করোনা বিধ্বস্ত ভারতে একদিনে নিভে গেল হাজারেরও বেশি প্রাণ

মহামারী করোনায় আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট ৫২ হাজার ৮৮৯ জন মানুষ প্রাণ হারিয়েছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। আজ (বুধবার) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সর্বশেষ একদিনে দেশটিতে আরও ৬৪ হাজারেরও বেশী মানুষের করোনা শণাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশ্তিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৬৭ হাজার ২৬৩ জন। দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৮৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থতার হার দেশটিতে ৭৩ দশমিক ৬৪ শতাংশ।

ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত রোগীর সংখ্যা ছয় লাখের বেশি। সেইসঙ্গে এ রাজ্যে মারা গেছে ২০ হাজার ৬৮৭ জনের। এর পরেই অবস্থান তামিল নাড়ু ও অন্ধ্রপ্রদেশের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর