সড়কে প্রতিবছর গড়ে ২৩ হাজার প্রাণহানি

সড়ক দুর্ঘটনায় হতাহতদের মাঝে শতকরা ২৫ ভাগ লোকই উপার্জনক্ষম। বিশেষজ্ঞদের মতে, এটি জাতীয় উন্নয়নে বাধা। বিআরটিএর মতে, সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, জিডিপিতেও ৩ থেকে ৫ শতাংশ ঘাটতি তৈরি করে সড়ক দুর্ঘটনা।

গাজীপুরে দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাধীন দুলাল মিয়া। তবে চিকিৎসকরা বলেন, আপাতত প্রাণে বেঁচে গেলেও আহত লোকটি স্বাভাবিক জীবনে কবে ফিরবে তা বলা সম্ভব নয়। এ পরিবারের কাছে দুর্ঘটনাটি যেন সারা জীবনের কান্না হয়েই এসেছে।

পরিবহনগুলোও কাঙ্ক্ষিত সময়ের আগেই নষ্ট হওয়ায় বিরাট অঙ্কের আর্থিক ক্ষতি হয়। বিশেষজ্ঞদের মতে, এতে শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক ক্ষতিই নয়-দীর্ঘমেয়াদে প্রভাব পড়ে দেশজ মোট উৎপাদন বা জিডিপিতেও।

বুয়েট এআরআই সহকারী অধ্যাপক মো. সাইফুন নেওয়াজ ২৫ থেকে ৩০ শতাংশ কর্মক্ষম মানুষ দুর্ঘটনার স্বীকার হন। এ কর্মক্ষম মানুষগুলোর জন্য দেসের অনেক ক্ষতি হচ্ছে।

বিশ্বস্বাস্থ্য ও বিশ্বব্যাংকের তথ্য মতে, বাংলাদেশে গড়ে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় জন নিহত কমপক্ষে ২৩ হাজার মানুষ।

বিআরটিএ জানিয়েছেন, সড়ক মহাসড়কে অবৈধ গাড়ি চলাচল, চালক-গাড়ির নানা দুর্বলতা, চালক- যাত্রী-পথচারীদের আইন অমান্য করার প্রবণতার সাথে রাস্তার অবকাঠামোগত ত্রুটির কারণেও সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

বিআরটিএ পরিচালক মো. মাহবুব ই রাব্বানী জানান, বিভিন্ন অবৈধ নসিমন, করিমন ঢুকে পড়েছে। এসবের কারণেও অনেক দুর্ঘটনা ঘটছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর