দেশে বন্যায় আরও ৪ জনের প্রাণহানি

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পানিতে একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে পানিতে ডুবে ১৯০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে মৃতদের মানিকগঞ্জে তিনজন ও কিশোরগঞ্জে একজনের মৃত্যু হয়।

গত ৩০ জুন থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত বন্যার পানিতে ডুবে ১৯০ জন মারা গেছে। এছাড়া ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৩ জন, সাপের কামড়ে ২০ জন এবং অন্যান্য কারণে দুইজনের মৃত্যু হয়। দেশের ৩৩ জেলায় চলমান বন্যা দুর্যোগে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২২৬ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা যায়।

বর্তমানে দেশের ৩৩ জেলার ২৬৯টি উপজেলার দুই হাজার ৫৯৩টি ইউনিয়নের মধ্যে এক হাজার ৭৮টি ইউনিয়ন বন্যা আক্রান্ত। স্বাস্থ্য অধিদফতরের দুই হাজার ৭৮৫টি মেডিকেল টিম বন্যা আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসা সেবা দিচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর