গাজীপুরের কালিয়াকৈরে একটি ঝূট গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। উপজেলার সফিপুর এলাকার গতরাত (মঙ্গলবার) ১০টার দিকে অগ্নিকান্ডটি ঘটেছে।
তাৎক্ষনিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সমর্থ হয়।
এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীরুল আলম জানান, সখিপুর এলাকায় নিজামের একটি বড় জুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঝুটসহ গুদাম ঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বার্তাবাজার/এসজে