প্রাণঘাতী করোনায় মৃত্যুবরণ করেছেন ক্রিকেটার মোশাররফ রুবেলের বাবা মহিউদ্দিন খন্দকার।
রাজধানীর সিএমএইচে গত ৩ আগস্ট থেকে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গুরুতর অসুস্থ হওয়ার পর তাকে আইসিইউতে নেয়া হয়েছিল।
বাবার দেখাশোনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন রুবেল নিজেও। কোভিড ১৯ এর সাথে লড়াইয়ে রুবেল সুস্থ হলেও ৭৩ বছর বয়সি তার বাবা পাড়ি দেন না ফেরার দেশে।
বার্তাবাজার/এসজে