মার্কিন প্রেসিডেন্ট পদে আসন্ন নির্বাচনে লড়াই করার জন্য ডেমোক্রেটিক পার্টির চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় রাতে পাওয়া ভোটে তিনি প্রার্থী হিসাবে নির্বাচিত হন।
ডেমোক্রেট প্রতিনিধিসহ ৫০টি অঙ্গরাজ্য ও সাতটি অঞ্চলের সাধারণ মানুষদের অধিকাংশ সমর্থন বাইডেনের পক্ষে গেছে।
মনোনয়ন পাওয়ার পর স্ত্রীর সাথে দাঁড়িয়ে বাইডেন বলেন, ‘এটা প্রমাণ করে বিশ্ব আমার ও আমার পরিবারের দিকে’।
তাকে সমর্থন দিয়েছেন সাবেক দুজন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জিমি কার্টার ও বিল ক্লিনটন। সেই সাথে সমর্থন দিয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব কলিন পাওয়েল, যিনি একজন রিপাবলিকান।
সূত্র : আলজাজিরা, বিবিসি।
বার্তাবাজার/এসজে