সেনা অভ্যুত্থান ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে। যার ফলে বিদ্রোহী সেনাদের হাতে গ্রেফতার হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা এবং প্রধানমন্ত্রী বোবো সিসে।
সরকারি এক মুখপাত্রের বরাতে আর্ন্তজাতিক গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে, স্থানীয় সময় মঙ্গলবার মালির বিদ্রোহী সেনারা দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী গ্রেফতার করে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, অভ্যুত্থানের শুরু হয় মঙ্গলবার সকালে দেশটির রাজধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের একটি প্রধান সামরিক ঘাঁটিতে গুলি ছোড়ার মধ্য দিয়ে। সারাদিন বিক্ষিপ্তভাবে রাজধানীতে বিদ্রোহী সেনারা সরকারি ভবনে আগুন দেন। রাতের দিকে সামরিক বাহিনীর জুনিয়র অফিসাররা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের আটক করেন।
কেএস/বার্তাবাজার