পুলিশিং সেবা যাবে মানুষের দরজায়

বগুড়ার শিবগঞ্জে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামানের সভাপতিত্বে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার কিচক ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার।

অতিথিগন তাদের বক্তব্য বলেন, শিবগঞ্জ উপজেলায় মাদক, জুয়া,চুরি,ডাকাতি,বাল্য বিবাহের মতো অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সকলকে ভূমিকা পালন করতে হবে।

এসময় কিচক ইউনিয়নের নানা সমস্যা মানুষের মুখ থেকে শুনে সমাধানের আশ্বাস প্রদান ও পুলিশিং সেবা জনগণের দোঁরগোড়ায় পৌছে দেবার অঙ্গিকারও করেন তারা।

সভায়,ইন্সপেক্টর তদন্ত সানোয়ার হোসেন, ইন্সপেক্টর অপারেশন হরিদাস মন্ডল, সাব ইন্সপেক্টর শহিদুল ইসলাম, কিচক ইউনিয়ন পরিষদের ভার প্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান,কিচক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক আবু সাইদ সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর