শিপ্রার মামলা নেয়নি কক্সবাজার থানা(ভিডিওসহ)

সিনহা হত্যার ঘটনাকে কেন্দ্র করে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার রাত ১২টার দিকে এসব ছবি পোস্টকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে গিয়েছিলেন শিপ্রা। কিন্তু তার মামলা নেয়নি কক্সবাজার মডেল থানা।

শিপ্রার মামলা না নেয়ার বিষয়ে থানার ওসি খাইরুজ্জামান জানান, পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের নিহত ঘটনাস্থলটি রামু থানার অর্ন্তগত। তাই শিপ্রা দেবনাথের আইনজীবীকে পরামর্শ দিয়েছি যে, সংশ্লিষ্ট থানায় গিয়ে ও বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি করতে।

উল্লেখ্য, সিনহা হত্যার ঘটনায় পুলিশের মামলায় জেল থেকে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি-ভিডিও। এ ঘটনার সাথে জড়িতদের বিচার চেয়ে শিপ্রা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দেন তিনি।

ভিডিও দেখতে ক্লিক করুন……

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর