চাকরি ভিসাধারীদের আবুধাবি নেবে না বিমান বাংলাদেশ

চাকরির ভিসাধারী প্রবাসী বাংলাদেশিদের আবুধাবি নেওয়া হবেনা বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (১৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এমপ্লয়মেন্ট ভিসাধারী যাত্রীদের বর্তমানে আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ করছে না। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক আপাতত এমপ্লয়মেন্ট ভিসাধারী আবুধাবিগামী যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না। একই কারণে আপাতত আবুধাবি থেকে বাংলাদেশে ফেরত আসতে আগ্রহী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩১ আগস্ট পর্যন্ত সপ্তাহে ছয়টির পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে। ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ এমপ্লয়মেন্ট ভিসাধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে।’

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) যোগাযোগ করতে বলা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর