বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের লজ্জার হারের পর বার্সা শিবিরে বড় ধরনের পরিবর্তন আসবে, এ নিয়ে কোন সন্দেহ নেই। পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে সোমবার রাত থেকেই। যার শুরুটা হলো কোচ সেতিয়েনকে বরখাস্তের মধ্যে দিয়ে। আজ (মঙ্গলবার) বরখাস্ত করলো ফুটবল ডিরেক্টর এরিক আবিদালকে।
ইতিমধ্যে পরিবর্তনের প্রথম ধাপের তিনটি কাজ সম্পন্ন করে ফেলেছেন বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যু। বার্সা ক্লাব পরিচালনা পর্ষদের নির্বাচনের তারিখও নির্ধারন করে ফেলেছেন। ২০২১ সালের ১৫ মার্চ অনুষ্ঠিত হবে বার্সার নির্বাচন। ওই নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন হবে বার্সার পরিচালনা পর্ষদেও।
এক অফিসিয়াল বিবৃতিতে বার্সেলোনা জানায়, বার্সা সমর্থকরা আগামী কয়েক সপ্তাহে আরও বেশ কিছু পরিবর্তন দেখতে পাবে। যার শুরুটা হলো সিসে সেতিয়েনকে দিয়ে, সেটা অব্যাহত থাকবে। সেই বিবৃতিতে লেখা হয়েছে, ‘এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত (কোচ সেতিয়েনকে বরখাস্ত করা), ক্লাবের ফাস্ট টিমের যে ব্যাপক সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে, তার ধারাবাহিকতা শুরু হলো এর মধ্য দিয়ে।
কেএস/বার্তাবাজার