সিরাজদিখানে কুকুরের কামড়ে আহত ৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামে পাগলা কুকুর কামড়ে ৭ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রাজানগর ইউনিয়নের মৃত জলিল কাজির ছেলে তাজুল ইসলাম কাজি (৪২), বিশ্বজিৎ এর স্ত্রী (৪০), মৃত হযরত আলী চৌকিদারের স্ত্রী (৭০) সহ ৭ জনকে পাগলা কুকুরে কামড়ে আহত করেছে। আহতরা স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নিয়েছে বলে স্থানীয়রা জানান। পরে সকলে মিলে কুকুরটিকে মেরে ফেলেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বদিউজ্জামান বলেন, এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেউ চিকিৎসা নিতে আসেনি। এক প্রশ্নের জবাবে তিনি বার্তা বাজারকে বলেন, কুকুরের ভ্যাকসিন হাসপাতালে নেই। তাই বাধ্য হয়ে রোগীদের চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দেয়া হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর