করোনার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে চলতি বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি; জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। ইতিমধ্যে এ পরীক্ষাগুলো না নেয়ার প্রস্তাব জানানো হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রস্তাবের স্বারসংক্ষেপ তৈরি করেছে। আর এটি অনুমোদনের জন্য আগামী সপ্তাহের মধ্যে পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। তবে পরীক্ষা বাতিল হলেও ক্লাস মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানা গেছে।
জানা যায়, করোনা বাস্তবতার কারণে এই দুই পরীক্ষা বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহে এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসের উপস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এর ভিত্তিতে উভয় মন্ত্রণালয়ই পৃথক দুটি সারসংক্ষেপ তৈরি করেছে।
কেএস/বার্তাবাজার