মেহেরপুরের গাংনীতে ২৫ বোতল ফেন্সিডিলসহ দরবেশ আলী (২৩) নামে একজনকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ।
আটক দরবেশ আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের বড় গোরস্থান পাড়ার আব্দুল গনির ছেলে।
মঙ্গলবার (১৮ আগষ্ট) দিবাগত রাত ৯টার দিকে গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলী বলেন তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস