১৯৭৫ সালের পর থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় ভিন্ন আঙ্গিকে শোক পালন করে আসছেন পঞ্চগড়ের যামিনী বালা সেন। এবার মৃত্যু শয্যায় তিনি। তবুও তার নির্দেশনা মোতাবেক প্রতি বছরের মতো এবারও শোকের মাসে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। কোন চাওয়া পাওয়া নেই, আছে কেবল বঙ্গবন্ধুর প্রতি অকৃত্তিম ভালোবাসা।

একাত্তরে পাকিস্তানিরা ঘরবাড়ি জ্বালিয়ে দিলেও জন্মভূমির ভিটে ছাড়েনটি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পূর্ব শিকারপুর গ্রামের যামিনী বালা সেন ও তার পরিবার। নানাবিধ নির্যাতন সহ্য করে দেশের মাটি কামড়ে তিন ছেলে ও দুই মেয়েকে বড় করেছেন সংগ্রামের সাথে।
পঁচাত্তরে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হলে মানসিকভাবে গভীর আঘাত পান যামিনী। তারপর থেকেই প্রতি বছর পূচা-অর্চনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের জন্য প্রার্থনা করে আসছেন তিনি। শুরুতে নিজে-নিজে করলেও ধীরে-ধীরে তার পরিবারের সদস্যরা এসে তার সাথে যোগ দেয়।
বঙ্গবন্ধুর পরিবারের কল্যাণ কামনায় প্রদীপ জ্বেলে দূর্বা ঘাস,ফুলসহ নানা উপকরণ দিয়ে নারায়ন পূজা করা হয়। পরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়।
বার্তা বাজার / ডি.এস