ঢাকা থেকে সরিয়ে নেওয়া হবে ৩০ হাজার কুকুর

রাজধানী থেকে ৩০ হাজার কুকুর সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। শহরের বাহিরে কোন এক লোকালয়ে সরিয়ে নেওয়ার চিন্তা করছে ডিএসসিসি। বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

তিনি বলেন, ‘কুকুরগুলোকে ঢাকা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথমে কুকুরগুলোকে মাতুয়াইল এলাকায় স্থানান্তরিত করার কথা থাকলেও সেখানে কুকুরগুলো খাবারের সংকটে পড়ার আশঙ্কা মাথায় রেখে সেটা বাতিল করা হয়েছে।’

তিনি আরও জানান, কুকুরগুলোকে সরিয়ে নেওয়ার পর যাতে খাবারের সংকট তৈরি না হয় সে বিষয় মাথায় রেখে সেগুলোকে ঢাকার বাইরের জনপদ অর্থাৎ যেখানে মানুষের বসবাস রয়েছে তেমন কোনো এলাকায় নিয়ে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করছি। তবে কোন কোন এলাকায় এগুলোকে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর