একটু পরই জমজমাট সেমিফাইনাল, দেখবেন যে চ্যানেলে?

আজ দিবাগত রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজি মুখোমুখি হবে আর বি লইপজিগ। এই প্রথম মুখোমুখি হবে ক্লাব দুইটি ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে ওঠার মিশন নিয়ে। এর আগে কখনও একে অপরের বিপক্ষে খেলেনি ক্লাব দুইটি।

২০০৯ সালে যাত্রা শুরু করা লাইপজিগ ক্লাবটি। এবারই প্রথম উঠেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। অন্যদিকে ১৯৯৪-৯৫ মৌসুমের পর শেষ চারে এসেছে পিএসজি। দুই দলই এখনও পর্যন্ত আসরে দুর্দান্ত ফুটবল খেলেছে। সেমিফাইনালেও তাদের কাছ থেকে ধ্রুপদী ফুটবল দেখার প্রত্যাশা দর্শকদের।

খেলাটি সরাসরি সম্প্রচার করবে রাত ১ টায় সনি টেন ২।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর