ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্র বিষয়টি জানিয়েছে।
বৈঠকে দু’দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আকস্মিক সফরে ঢাকায় এসে পৌঁছান শ্রিংলা। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।
গত সপ্তাহে ভারতীয় মন্ত্রীসভার সদস্যদের দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশী দেশ বাংলাদেশ ও নেপালের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার ওপর জোর দেন। এ লক্ষ্যেই ঢাকায় এসেছেন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করবেন। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছর ২ মার্চ দু’দিনের সফরে ঢাকায় এসেছিলেন শ্রিংলা।
বার্তা বাজার / ডি.এস