ব্রাহ্মণবাড়িয়ায় খালি বাড়ি থেকে ৯ ককটেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের আবুল কাশেম মিয়ার পরিত্যক্ত বাড়ি থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৯টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৫টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের একটি খালি বাড়ি থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৯টি ককটেল সদৃশ বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল বিভাগের সদস্যরা।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, আজ সকাল ১০টার দিকে খবর পেয়ে থানা পুলিশ সদস্যরা আইয়ুবপুর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের আবুল কাশেম মিয়ার পরিত্যক্ত বাড়ি যান। সেখানে গিয়ে দেখেন বস্তায় মোড়ানো ককটেল সদৃশ বেশ কয়েকটি বোমা পরে আছে। বিষয়টি তখন জেলা পুলিশ সুপারকে জানানো হয়। পরে ঢাকা থেকে বিকাল ৫টার দিকে ইন্সপেক্টর আজিজুল হকের নেতৃত্বে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল বিভাগের সদস্যরা ঘটনাস্থলে এসে ককটেল সদৃশ বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। ককটেলগুলো নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে উঠে। উদ্ধার হওয়া ককটেল নিষ্ক্রিয় করছে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

ওসি সালাউদ্দিন আরও জানান, কে বা কারা বোমাগুলো রেখেছিলো তা এখনো জানাযায়নি, তবে খতিয়ে দেখা হচ্ছে। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও তিনি জানান।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর