করোনার মাঝে দেশে ফিরেই বড় ধরনের বিপদে পড়েন এক কুয়েত প্রবাসী। মঙ্গলবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার দুই স্ত্রীর দু’জনই তাকে বরণ করতে হাজির। কাকে রেখে কার সঙ্গে যাবেন তিনি!
রীতিমতো বিমানবন্দরে ঝগড়া শুরু করেন দুই স্ত্রী। পরিস্থিতি স্বাভাবিক করতে হস্তক্ষেপ করতে হয়েছে বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের। বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী এ ঘটনা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পুলিশ জানায়, বিমনবন্দর থেকে স্বামীকে রিসিভ করতে আসেন তার দুই স্ত্রী। একপর্যায়ে স্বামীকে নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে। সাংবাদিকরা ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান।
কুয়েত থেকে আগত প্রবাসী এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে চলে যেতে চান। কিন্তু স্ত্রীও নাছোড়বান্দা, গাড়ির দরজা ধরে টানাটানি করতে থাকেন। পরবর্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই প্রবাসী জানান, এই দুইজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অন্যজনকে তিনি পরবর্তীতে মোবাইলে বিয়ে করেছেন।
পরবর্তীতে পরিস্থিতি খারাপের দিকে এগুলে দুই স্ত্রীসহ প্রবাসীকে সংলগ্ন থানায় নিয়ে যাওয়া হয়। যানা যায় ওই কুয়েত প্রবাসীর বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী বলেন, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি মিটমাটের দায়িত্ব দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
কেএস/বার্তাবাজার