রাষ্ট্রধর্ম ইসলাম সরানোর চক্রান্ত সহ্য করা হবে না: জমিয়ত

আজ (মঙ্গলবার) পল্টনের দলীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। এসময় তারা বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে তদস্থলে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা ও ইসলামী চেতনাবোধ ধ্বংসের চক্রান্তের প্রতিবাদ জানায়।

বৈঠকে দলটির নেতারা বলেন, ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার কোনোরূপ চক্রান্ত মেনে নেওয়া হবে না।

এসময় তারা আগামীকাল(বুধবার) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন।

উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। এছাড়া অন্যান্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন – মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী, সহ-সভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া, মাওলানা জুনায়েদ আল-হাবীব, যুগ্ম-মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করীম কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউল হক কাসেমী,কেন্দ্রীয় সদস্য মাওলানা মাহবুবুল আলম, মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা মুনির আহমদ, মাওলানা ছিদ্দিকুল ইসলাম তোফায়েল প্রমুখ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর