চট্টগ্রামে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা।
মঙ্গলবার (১৮ আগস্ট) চট্টগ্রামের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমানের সভাপতিত্বে উক্ত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিএমপি কমিশনার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা করেন। তিনি সফলভাবে কর্মজীবন শেষ করে সদ্য পিআরএল গমনকারী পুলিশ সদস্য এসআই মোঃ আমিরুল ইসলাম, কনস্টেবল কাজী হামিদুল হক ও পরিচ্ছন্নতা কর্মী মোঃ এয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়াও পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের আবেদনের প্রেক্ষিতে চিকিৎসা সহায়তা হিসেবে সিএমপির সেবা তহবিল হতে নগদ ৫,৮৭,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফরসহ সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস