আজ(মঙ্গলবার) সকালে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাশাটি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে যায়। আর এ ঘটনায় শিশুসহ আটজন নিহত হন।
আর এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ঘুরপাক খায়। যা রীতিমতো ভাইরাল হয়ে যায়। যেটি সবার হৃদয় ছুঁয়ে যায়। বাবা শাহজাহান ও মেয়ে বুলবুলি ভেবে হৃদয়স্পর্শী ছবিটি প্রচুর শেয়ার হয়। কেউ কেউ বলেছেন বাবা-মেয়ে দুইজনের মারা গেছেন। এ নিয়ে বিপাকে পড়েন অনেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি বাবা-মেয়ের ছবি নয়। ছবিটি চাচা-ভাতিজির। বুলবুলি মারা গেলেও জীবিত আছেন তার বাবা শাহজাহান। তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন।
কেএস/বার্তাবাজার