আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির এক যুগ পার

আজ থেকে ঠীক ১২ বছর আগে আজকের এই দিনে শ্রীলংকার বিপক্ষে একদিনের ক্রিকেটে মাঠে নামার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাট কোহলির। অভিষেকের মাত্র এক যুগের ব্যবধানেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান ভারতের বর্তমান অধিনায়ক।

কিং কোহলির ক্রিকেট ক্যারিয়ারে এক যুগ পূর্তিতে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার এক টুইট বার্তায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) লেখে- ২০০৮ সালে আজকের দিনে তরুণ বিরাট কোহলি ভারতের জার্সিতে প্রথম খেলতে নেমেছিলেন। তার পরের ঘটনা ইতিহাস।

বাস্তবেই ইতিহাস গড়েছেন কোহলি। মাত্র এক যুগে ভারতের হয়ে ৮০ টেস্ট, ২৪৮ ওয়ানডে আর ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করে পেলেন ৭০টি সেঞ্চুরি। যা রীতিমতো অবিশ্বাস্য। কোহলির মোট রানের সংখ্যা ২১ হাজার ৯০১।

ক্রিকেট বোদ্ধা থেকে সমর্থকরা মনে করেন কোহলি এভাবে পারফরম্যান্স করতে পারলে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যেতে খুব বেশী সময় লাগবে না তার। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শচীন। তিনি এই রেকর্ড গড়তে খেলেন ২৫ বছর।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর