নান্দাইলে তিন মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.এরশাদ উদ্দিন মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে তিন মাদক ব্যাবসায়ীকে জেল-জরিমানার মাধ্যমে সাজা প্রদান করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে পৃথক ঘটনায় পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের জেল ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, চন্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রাম থেকে ১৫ পিছ ইয়াবাসহ আটক আবু সায়িদ মিয়ার পুত্র মাসুদ মিয়া (৩০), ৩০ গ্রাম গাঁজার দুটি পুরিয়াসহ আটক গাংগাইল থেকে চন্ডীপাশা ইউনিয়ের বারুইগ্রাম গ্রামের আঃ রহিম দফাদারের পুত্র সেলিম মিয়া(৪৮)ও সুরুজ আলীর পুত্র জামাল উদ্দিন (৪৫)। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সূরসহ সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।

ইউএনও মোঃ এরশাদ উদ্দিন জানান, মাদক, জুয়া, বাল্যবিবাহ সহ সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর