পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেয়া ঘাতক চালককে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। সাথে মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর ইব্রাহীমপুর থেকে গাড়িটি জব্দ করা হয়। তবে কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে তা এখনো জানায়নি পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী।
তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। তবে এতটুকু নিশ্চিত বলতে পারি, দুর্ঘটনার সময় সেই গাড়ি চালাচ্ছিল। শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ও রেশমার মামলার তদন্ত কর্মকর্তা বলেন, দুপুরে আটকের পর ওই যুবককে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
কেএস/বার্তাবাজার