কলাপাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজাসহ মো.কাইউম হাওলাদার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করে।

গ্রেফতারকৃত কাইউম শাহজাহান হাওলাদারের ছেলে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ সুত্রে জানা গেছে, সে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে গাঁজা নিয়ে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার এস আই আবুল হোসেন, এ এস আই তাওহীদ হোসেন ও এ এস আই জামান তাকে আটক করে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর