নানা নাটকীয়তার পর শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৩তম আসর। করোনাভাইরাসের কারণে ভারতের বদলে এবারের পুরো আসরটি হবে আরব আমিরাতে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই আইনি ঝামেলায় পড়তে পারেন আইপিএল আয়োজকরা।
ইতিমধ্যে আরব আমিরাত থেকে আইপিএল আয়োজন সরিয়ে নিতে পিটিশন দায়ের করেছেন অভিষেক লগু নামের এক আইনজীবী। মঙ্গলবার মুম্বাই হাইকোর্টে এ পিটিশন দায়ের করেছেন তিনি। যে কোন মূল্যে আইপিএল ভারতেই আয়োজনের আবেদন করেছেন এ আইনজীবী।
অভিষেক নিজেকে ক্রিকেটভক্ত হিসেবে উল্লেখ করে বলেন ভারতের বাইরে কোনোভাবেই আইপিএল হতে দেয়া যায় না। কেননা এর সঙ্গে প্রায় ৫০ কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু জড়িত রয়েছে। যা আগের আসরগুলোর তুলনায় বাড়বে বলেই ধারণা অভিষেকের। তাই আইপিএল দেশের বাইরে যেতে দেয়া উচিৎ নয় বলেই মন্তব্য তার।
দায়ের করা পিটিশনে লিখেছেন, করোনা মহামারীর কারণে ভারতের অনেক ব্যবসায় ধস নেমেছে। আইপিএলটা ভারতেই রাখলে
সে ধস কিছুটা কাটিয়ে উঠতো। যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। দেশের জন্যই আইপিএল দেশের বাহিরে করা উচিৎ নয়।’
কেএস/বার্তাবাজার