সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

ক্যাসিনোবিরোধী অভিযানে আটক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার তদন্ত চলাকালে সম্রাটের ডিওএইচএস ও কাকরাইলের দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশনা চেয়ে মঙ্গলবার আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ ওই দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন। এর আগে গতবছরের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন। সেখানে সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর