শোকের মাস উপলক্ষে পঞ্চগড়ের এক হাজারেরও বেশি অসহায় দরিদ্র, শ্রমজীবী, তৃতীয় লিঙ্গের মানুষ ও এতিম শিশুদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক বাংলাদেশ পঞ্চগড়ের সদস্যরা।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে নতুন করে আরও ৫০ জন এতিম মাদরাসা শিক্ষার্থীকে এক কার্টুন করে শুকনো খাবার (বিস্কুট) বিতরণ করে তারা।
এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, পরস্পর এনজিওর নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ সদস্য আখতারুন্নাহার সাকী, মানবিক বাংলাদেশ সোসাইটি পঞ্চগড়ের সভাপতি আশিকুজ্জামান সৌরভ। মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আদম তমিজী হকের উদ্যোগে এই খাদ্য সামগ্রি বিতরণ করে সংগঠনটির সদস্যরা। এর আগেও করোনা পরিস্থিতিতে অসহায় ও দরিদ্র মানুষের খাদ্য বিতরণসহ নানা সচেতনতামূলক কাজে অংশ নেয় সংগঠনটির সদস্যরা।
বার্তা বাজার / ডি.এস