ভেদরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা লিমা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। সখিপুর থানার উপপরিদর্শক আতিয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত লিমা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরভাগা মৃধা কান্দি গ্রামের মাহাবুব মালের স্ত্রী।

সখিপুর থানার উপপরিদর্শক আতিয়ার হোসেন জানান, লিমার শশুর বাড়ির একটি থাকার ঘরের আরার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সখিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর