ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পাওয়ার টিলার উল্টে ইয়াকুব শেখ (৩২) নামে এক পাওয়ার টিলার চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব শেখ নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর গ্রামের হায়দার শেখের পুত্র।
নিহতের ভাই লিখন সর্দার জানান, মঙ্গলবার সকালে বিলগোবিন্দপুর গ্রামের খলিল শেখের জমি চাষ করার জন্য পাওয়ার টিলার নিয়ে ইয়াকুব বাড়ি থেকে বেড় হয়ে যায়। সকাল সাড়ে ১০টায় বাড়িতে সংবাদ আসে জমি চাষ করতে গিয়ে পাওয়ার টিলার উল্টে চালক ইয়াকুবের মাথার ভিতরে নাঙ্গল ঢুকে যায়। খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে আহত ইয়াকুবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে। হাসপাতালে ভর্তির ১০ মিনিট পরেই পাওয়ার টিলার চালক ইয়াকুব শেখের মৃত্যু হয়।
বার্তা বাজার / ডি.এস