শরণখোলায় কীটনাশক খেয়ে যুবকের আত্মহত্যা

বাগেরহাটের শরণখোলায় কীটনাশক ট্যাবলেট খেয়ে ইব্রাহীম জমাদ্দার (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইব্রাহীম উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মোসলেম জমাদ্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্ত্রী পুতুল বেগমের সঙ্গে ইব্রাহীমের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এই খবর শুনে তার শ্যালকরা এসে তাকে বকাঝকা করে। সেই ক্ষোভে দুপুর ১টার দিকে ঘরে থাকা চালের পোকা দমনের তিনটি ট্যাবলেট খায় ইব্রাহীম। হাসপাতালে নেওয়ার কিছু সময় পর তার মৃত্যু হয়। এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আবদুল্লাহ আল সাইদ জানান, এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর