আবারো বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

আবারও বর্ণবাদ বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্য গতকাল (সোমবার)’ব্ল্যাক লাইভস ম্যাটার্স’ এর সমর্থনকারীদের বিক্ষোভে বাধা দেয় পুলিশ। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী।

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে স্টোন মাউন্টেইন এলাকার রাস্তায় সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেনে আন্দোলনকারীরা। এসময় তাদের ছত্রভঙ্গ করে দেয় দেশটির পুলিশ। এসময় তাদের ‍উপর টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠি চার্জ করা হয়। এতে দুই পক্ষের মধ্যে বাড়ে সংঘর্ষ। আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী।

আন্দোলনকারীদের একজন জানান, জর্জ ফ্লয়েডের মতো আরও অনেকেরই একটা মাত্র দোষ ছিলো, তারা কালো। ওদের সবারই আজ
পৃথিবীতে বেঁচে থাকার কথা ছিলো। তাদের খুনের দায় সরকারকেই নিতে হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর