যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে নিহত ৩ কিশোরের ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলিপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ৩ কিশোরের মস্তিকে রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। তাদের পায়ে, পিঠে ও মাথায় আঘাতের কারণে মস্তিস্ক জখমপ্রাপ্ত হয়। ময়নাতদন্তের রিপোর্ট সিভিল সার্জনের কাছে পৌছে দেওয়া হয়।
যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন বলেন, ওই দিন রাতেই রিপোর্টটি পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রকিবুজ্জামান আজ মঙ্গলবার(১৮ আগস্ট)বলেন, রিপোর্টটি আমার হাতে এখনো এসে পৌছায়নি। শুনেছি পুলিশ সুপার মহোদয়ের কাছে রিপোর্টটি পৌছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট শিশু উন্নয়ন কেন্দ্রে সালিসের নামে ১৮ বন্দি কিশোরের ওপর নির্যাতন চালানো হয়। এতে তিন কিশোর নিহত হয়। কিশোর পারভেজের পিতা রোকা মিয়ার দায়ের করা মামলায় আটক ওই ৫ কর্মকর্তা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন।
যশোর সমাজসেবা কার্যালয় থেকে জানাজায়,যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত হওয়ার পর ওই পদে সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে খুলনার সহকারী পরিচালক জাকির হোসেনকে নিযুক্ত করা হয়েছে।এবং তিনি সেখানে যোগদানও করেছেন।
বার্তাবাজার/এমকে