পাবনায় ভাতা পরিশোধ বহি বিতরণ অনুষ্ঠিত

পাবনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা দু:স্থ মহিলা ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার উপকারভোগীদের মাঝে ভাতা পরিশোধ বহি বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে সদর উপজেলার ৩ হাজার ২ শত বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা দু:স্থ মহিলা ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার উপকারভোগীদের মাঝে এসকল ভাতা পরিশোধ বহি বিতরণের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন,উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হোসাঈনী, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর