বগুড়ায় পুলিশের অভিযানে ৬ জুয়াড়িসহ আটক ১২

বগুড়ার শিবগঞ্জে ৫ মাদক ব্যবসায়ী ও ৬ জুয়াড়ি সহ ১২ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেল থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্য মাদক মামলায় এনামুল হক (৪২),মোঃ জিয়াউল হক (৪০),মোঃ আজিজুল হক (৩৮), সাইদুল (৩৫) এবং প্রতাপ সরকার (৪০)কে আটক করা হয়েছে।

এছাড়া মোঃ ইয়াকুব আলী (৬১), মোহাম্মদ দুলাল (৩৫), মোহাম্মদ মন্টু (৫৫), মোঃ শহিদুল ইসলাম (৫৩), মোহাম্মদ কাদের খান (৬০), এবং মোহাম্মদ রায়হান মন্ডল (৩৯) কে জুয়া আইন ও আব্দুর রাজ্জাক নামের ওয়ারেন্ট ভুক্ত ১জন কে আটক করা হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। শিবগঞ্জে জুয়া ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর