বিএনপির এমপি হারুনের আসন কেন শূণ্য ঘোষণা হবেনা জানতে রুল

বিএনপি মনোনীত চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদের সংসদীয় আসন কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ (মঙ্গলবার) বিচারপতি বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে এই রুল জারি হয়।

জানা যায়, দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী এমইপি হারুন। ২০১৯ সালের অক্টোবরে শুক্লমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে তা বিক্রি করে করেছেন তিনি। এভাবে সরকারের শুল্ক ফাঁকির অভিযোগে তাকে পাঁচ বছরের দন্ড দেয় আদালত। অর্থদন্ড দেয়া হয় ৫০ হাজার টাকা, অনাদায়ে আরও ৬ মাসের জেল।
দণ্ডপ্রাপ্ত হয়েও সংসদে পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট আবেদনটি করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর