দেশে গত একদিনে মহামারী করোনায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। একইসাথে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ২শ’ জন। এখন পর্যন্ত ভাইরাসটি কেড়ে নিয়েছে ৩ হাজার ৭৪০ জনের প্রাণ। আর আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জন।
আজ (মঙ্গলবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানানো হয়, ৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৩৫টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২৩৪ জন সুস্থ হওয়ার মধ্য দিয়ে ভাইরাসটি থেকে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৬২ হাজার ৮২৫ জন।
বার্তাবাজার/এসজে