বাকৃবিতে শুরু হচ্ছে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস ২০২০-২১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্বিতীয়বারের মত আয়োজিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা “হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস ২০২০-২১”

হাল্ট প্রাইজ হচ্ছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন, জাতিসংঘ ও ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ-এর অংশীদারিত্বে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বখ্যাত সামাজিক সমস্যা সমাধানমূলক একটি প্রতিযোগিতা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট এই প্রতিযোগিতাকে আখ্যা দিয়েছে ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’ হিসেবে। প্রতিবছর বহু শিক্ষার্থী একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করতে ঝাঁপিয়ে পড়ে এই প্রতিযোগিতার সুবাদে। সমস্যার সমাধান ও সেই সমাধান থেকে ব্যবসার সুযোগ তৈরি করার জন্য পুরস্কার হিসেবে বিজয়ী দলকে দেওয়া হয় ১ মিলিয়ন ইউএস ডলার (বা সাড়ে ৮ কোটি টাকা)।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই প্রতিযোগিতার আদ্যোপান্ত জানাতে এবং তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে গঠিত হয়েছে ২০২০-২১ কার্য বছরের নতুন কমিটি। কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কৃষি অনুষদের শিক্ষার্থী তিয়াস সাহা এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে রয়েছেন কৃষি অনুষদের শিক্ষার্থী মো. রেদোয়ানুল ইসলাম রাফি।

ছয়জন সদস্য নিয়ে চিফ অব ইভেন্ট ম্যানেজমেন্টে রয়েছেন জাহিদ আবরার হিমেল, ৫ জন সদস্য নিয়ে চিফ অব পাবলিকেশনে আতিকুর রহমান বাঁধন ও হাসিবুল হাসান দূর্জয়, ৮ জন সদস্য নিয়ে চিফ অব টিম, জাজ, স্পিকার ম্যানেজমেন্ট এনামুল হক, ৩ জন সদস্য নিয়ে চিফ অব ডিজাইন এন্ড ইনফোগ্রাফিক্স আশিকুর রহমান হিমেল। এছাছাড়াও ফিন্যান্স এন্ড লিজিস্টিক বিভাগে রয়েছে ৪ জন সদস্য এবং ব্র‍্যান্ডিং এন্ড প্রমোশন বিভাগে রয়েছে মোট ৫ জন সদস্য।

চলতি মাস থেকেই হাল্ট প্রাইজ বাকৃবিতে অনলাইন ভিত্তিক বিভিন্ন ট্রেনিং সেশন, সেমিনার, কর্মশালা, সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্যাম্পাস রাউন্ড আয়োজন করবে যা প্রতিযোগীদের বিজয়ী দল হিসেবে গড়ে তোলায় সাহায্য করবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর