আফগানিস্তানের বিদেশি দূতাবাস এলাকায় ১৪টি রকেট হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকার আশেপাশে দফায় দফায় ১৪টি রকেট হামলা হয়েছে। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন বেসামরিক ব্যক্তি। এর ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে বৈদেশিক কূটনীতি মহলে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনৈতিক এলাকার কাছে কয়েক দফা রকেট হামলা হয়েছে। এতে কমপক্ষে ১০ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। এর ফলে কূটনৈতিক মহলে আতঙ্ক দেখা দেয়। সঙ্গে সঙ্গে সেখানে বিদেশি দূতাবাসগুলো লকডাউন করে দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান জানান, ২টি গাড়ি থেকে এই হামলা চালানো হয়। তাৎক্ষণিক সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বেশিরভাগ রকেট্টের লক্ষ্য ছিল বেসামরিক বাতিঘর। হামলায় ৪ শিশু ও একজন নারী সহ মোট ১০জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে, তখন আফগানিস্তানের স্বাধীনতা দিবসে এ হামলার নেপথ্যে কে বা কারা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর