ট্রুডোর সাথে বিরোধের জেরে কানাডার অর্থমন্ত্রীর পদত্যাগ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বিরোধের জেরে পদত্যাগ করেছেন তারই অর্থমন্ত্রী বিল মর্নিউ। প্রধানমন্ত্রীর খরচ বিষয়ক নীতিতে মতানৈক্য দেখা দেয় বিল মর্নিউয়ের সাথে। তার জেরেই এই পদত্যাগ।

এ বিষয় দেশটির কনজারভেটিভ পার্টির নেতা অ্যানড্রু শিয়ার টুইট করে বলেছেন, মর্নিউয়ের পদত্যাগ ট্রুডো সরকারের ভিতরকার বিশৃংখলার আরেকটি প্রমাণ।

তবে পদত্যাগের পর মর্নিউ জানান, তিনি আর পার্লামেন্ট নির্বাচনে লড়াই করবেন না। এর পরিবর্তে তিনি অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) পরবর্তী মহাসচিব হওয়ার চেষ্টা করবেন।

এর আগে ট্রুডো ও মর্নিউয়ের মধ্যে বিরোধের গুজব বেশ কিছুদিন ধরেই কানাডায় শোনা যাচ্ছে। গুঞ্জন উঠেছিল তাদের সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু গত সপপ্তাহে অর্থমন্ত্রীর ওপর আস্থা প্রকাশ করেন জাস্টিন ট্রুডো। ২০১৫ সালে কানাডার ক্ষমতায় আসে ট্রুডোর লিবারেলরা। তখন থেকেই অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন মর্নিউ।
-রয়টার্স।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর