সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের করোনা শনাক্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে নমুনা দেয়ার পর পরীক্ষা করে সোমবার (১৭ আগস্ট) জানা যায় তিনি ভাইরাসটিতে আক্রান্ত।

এমএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার জানান, করোনা শনাক্ত হলেও এসএমপি কমিশনার বর্তমানে সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে রয়েছেন।

এ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত দেড় শতাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করেনা জয় করে কাজে যোগ দিয়েছেন ১২২ এর অধিক পুলিশ সদস্য।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর