ছেলেকে বাঁচাতে যাওয়ায় বাবাকেই হত্যা করলেন ভাইস চেয়ারম্যান

লুৎফর নিকারী (৬৫) নামে এক মাছ ব্যবসায়ী ছেলেকে বাঁচাতে গিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার সমর্থকদের মারপিটে নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে সাতক্ষীরার তালা সদরের নলবুনিয়া বিলে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গ্রামবাসী মরদেহ নিয়ে থানা ঘেরাও করে মিছিল করেন। গ্রামের হাজার হাজার জনতা ‘খুনিদের ফাঁসি চাই’ স্লোগান দিতে থাকেন।

সাতক্ষীরা তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

সদরের জেয়ালা নিকারীপাড়ার মৃত আইজুল নিকারীর ছেলে নিহত লুৎফর নিকারী (৬৫) তালা। আর আটক মশিয়ার রহমান সরদার তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।

নিহতের ভাতিজা রুহুল আমিন নিকারী জানান, নলবুনিয়া বিলের সরকারি খালে মাছ ধরছিলেন লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারী। ওই খালের সঙ্গে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘেরের ভেড়ী রয়েছে। চেয়াম্যান মশিয়ারের সহযোগী রনি খাল থেকে ধরে নিয়ে সেলিমকে আটকে রাখেন। ঘটনাস্থলে চেয়ারম্যান মশিয়ার পৌঁছে তার সহযোগী রারুইহাটি গ্রামের রনি ও একই গ্রামের মোসলেম শেখের ছেলে তুহিন শেখসহ মিলে সেলিমকে মারপিট করতে থাকেন।

এ ঘটনা শুনতে পেয়ে বাবা লুৎফর নিকারী ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে দৌড়ে যান। লুৎফর নিকারী ঘটনাস্থলে যাওয়া মাত্রই চেয়াম্যান মশিয়ার সহযোগী রনি ও তুহিন শেখসহ তাকেও মারপিট শুরু করেন। পরে গ্রামবাসী জানতেপের ঘটনাস্থলে গিয়ে লুৎফর নিকারীকে মৃত অবস্থায় এরং পাশে তার ছেলে সেলিমকে অচেতন অবস্থায় দেখতে পায়।

স্থানীয় হযরত নিকারী জানান, সেলিম নিকারী কানের পর্দা ফেটে গেছে সে বর্তমানে তালা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। এই সন্ত্রাসী পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ঘটনায় রাতেই পুলিশের জরুরি সেবা সার্ভিস ৯৯৯ এ ফোন দেয় স্থানীয়রা। তারপর রাতেই অভিযান চালিয়ে সরদার মশিয়ারকে আটক করে পুলিশ।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর